যশোর বিভিন্ন পূজা মন্ডপে পুলিশ সুপারের শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান
মো. জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি// হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষে যশোর জেলার সকল থানাধীন বিভিন্ন পূজা মন্ডপে পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় চৌগাছা এবং মনিরামপুর থানাধীন বিভিন্ন পূজা মন্ডপে পুলিশ সুপার দেয়া শারদীয় শুভেচ্ছা উপহার সামগ্রী “ক” সার্কেল, যশোর ও মনিরামপুর সার্কেল কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে স্ব-স্ব থানা অফিসার ইনচার্জগণের নেতৃত্বে শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেওয়া হয়।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।



No comments
please do not enter any spam link in the comment box.