Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১০তলা বিশিষ্ট দু’টি আবাসিক হলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

    খুলনার খবর//  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই দেশের উন্নয়ন অগ্রগতি দেখতে পারে না। স্বাধীনতা বিরোধীরা সরকারের উন্নয়ন অগ্রগতি মেনে নিতে কষ্ট হয় বলেই অন্তর জ্বালা থেকে বিভ্রান্তিকর মন্তব্য করে থাকেন।’

    আজ বুধবার (১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১০তলা বিশিষ্ট দু’টি আবাসিক হলের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।


    হানিফ বলেন, নির্বাচন কমিশনের দায়িত্বে থাকাকালে কেউ রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বললে তা জাতির জন্য লজ্জাজনক।

    কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad