Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছার হরিঢালী ইউপি নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই অধ্যাপক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ"

    মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি :খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে  নৌকা প্রতীকের প্রার্থী শেখ বেনজির আহম্মেদ বাচ্চাকে বিজয়ের লক্ষ্যে কর্মীসভা ও জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


    উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা পরামনন্দ মন্ডল ও ৭নং ওয়ার্ড অাওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ডাঃ বাসুদেব রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ ।


    উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন ইউনিয়ন অাওয়ামীলীগ এর  অাহ্বায়ক ও নৌকা প্রতীকের প্রার্থী শেখ বেনজীর আহমেদ বাচ্চু ও দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। 


    এসময় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ বলেন,হরিঢালী ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন। এ ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান না থাকায় বিগত ২০থেকে ২৫বছর পূর্বের রাস্তাঘাটে এই জনপদের জনসাধারণদের চলাফেরা করতে হয়। হরিঢালী ইউনিয়নে নৌকা প্রতীকের কোনো বিকল্প কিছুই নাই অতএব উন্নয়নের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এবং হরিঢালী ইউনিয়নের উন্নয়নের স্বার্থে দল মত জাতি ধর্ম নির্বিশেষে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। নৌকা বিজয়ী হলে এলাকার উন্নয়ন হয়। আগামী দিনে অত্র এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার প্রর্থীর পক্ষে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান।



    এসময় উপস্থিত ছিলেন হরিঢালী ইউনিয়ন অাওয়ামীলীগ এর সদস্য গাজী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা নির্মল মজুমদার, ইউনিয়ন অাওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক শেখ সাকিয়ার রহমান,সরদার মোজাফফর হোসেন, হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গোলদার রাজীব হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক সভাপতি শেখ মোহাম্মদ অালী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন গোলদার,ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বিশ্বাস, যুগ্ম সম্পাদক মোঃ হযরত আলী, আঃ গফফার হাজরা,যুবলীগনেতা মীর মিনারুল ইসলাম, সবুজ হাজরা, মুরাদ হোসেন গোলদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস,এম মশিয়ার রহমান, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ,অনির্বাণ লাইব্রেরীর সাংগঠনিক সম্পাদক সরদার আনিছুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নৌকা প্রেমী শতশত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


    উল্লেখ্য গত ২০শে সেপ্টেম্বর পাইকগাছার উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও ১নং হরিঢালী ইউনিয়নের মোটর সাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা মৃত বরন করার কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তিতে ২রা নভেম্বর পুনরায় নির্বাচন ঘোষণা করা হয়েছে। 


    আলোচনা ও মতবিনিময় সভায় নৌকার প্রতীকের পদপ্রার্থী শেখ বেনজির আহম্মেদ বাচ্চু বলেন আগামী  ২রা নভেম্বর আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় সেবক হয়ে আপনাদের পাশে থাকবো।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad