অনিয়ম দুর্নীতির কারনে ধসে পড়েছে ওভার ট্যাংকটি (সোকল)- খুলনার খবর
বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি// ব্যাপক অনিয়ম,দূর্নীতির কারনে বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া বাজার উন্নয়ন কল্পের কাজের পায়খানার ট্যাংকি ধসে পড়েছে।
গতকাল বাজার থেকে ছবিটি তোলা হয়। বাজারবাসির অভিযোগ,পানি সরবরাহ ওভার ট্যাংকিটি (সোকল) বালু সিমেন্ট না দিয়ে শুধু মাটি দিয়ে ইট বসানো হচ্ছে। ফলে ট্যাংকির কাজ চলমান অবস্থায় ধসে পড়েছে। জানাযায়,সিডিউল মোতাবেক ট্যাংকির কাজ হচ্ছে না।
এব্যাপারে বটিয়াঘাটা উপজেলা উপ- সহকারি প্রকৌশলী বিএম ফরিদুজ্জামান বলেন, অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে কাজ না করলে,এমনই হয়। একাজ করতে গেলে অভিজ্ঞতা প্রয়োজন হয়।



No comments
please do not enter any spam link in the comment box.