Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    যশোরের ডিবি পুলিশের অভিযানে একদিনে ৫টি অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক

    মো. জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// অভিযানে ২০৬ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা ও নগদ  ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

    ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান,আজ বুধবার বেলা সাড়ে  ১২টায় এসআই ইদ্রিসুর রহমান, এসআই সোহানুর রহমান, এএসআই ইমদাদুল হক, এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটা  টিম যশোর সদর উপজেলার  গোয়ালদহ বাজার থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী  আব্বাস উদ্দিনকে আটক করে। সে মনিরামপুর উপজেলার স্বরুপদাহ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। এসময় তার কাছ থেকে ৫৪ পিছ ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের দাম  ১৬  হাজার ২শ’ টাকা।

    একইদিন এসআই ইদ্রিসুর রহমান, এ এসআই ইমদাদুল হকের সমন্বয়ে একটা টিম যশোর মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারের খন্দকার মেডিকেল হলের সামনে থেকে  রহেলাপুর গ্রামের গোলাম রসেুলের ছেলে মামুনুর রশিদ ওরফে রক্সিকে ১শ’ পিছ  ইয়াবা বিক্রয়ের ব্যবহৃত মোটরসাইকেল সহ আটক করা হয়। যার দাম দুই লাখ ৯০ হাজার টাকা।

    ডিবি যশোরের এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে আরেকটি টিম মনিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বাসুদেবপুর গ্রামের  আলামিনের মুদি দোকানের সামনে থেকে একই উপজেলার  পলাশী গ্রামের সলিম উদ্দিনের ছেলে শামীমকে আটক করা হয়। এসময় তার কাছথেকে দেড় কেজী গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ৪৫ হাজার টাকা। এসময় নগদ ৩৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।

    ডিবি যশোরের এসআই সোলাইমান আক্কাস, এসআই লিটন কুমার মন্ডল, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে অপর একটি টিম শহরের রেলগেট পশ্চিমপাড়া জনির চায়ের দোকানের সামনে রায়পাড়ার আজিজের ছেলে ৫ মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রশিদকে আটক করা হয়। এসময় তার কাছথেকে ৫৩ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য  ১৫ হাজার ৫শ’ টাকা।

    এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।এছাড়া  ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদের সমন্বয়ে  আরেকটি টিম চৌগাছার  দীঘলসিংহ এলাকা থেকে ওই এলাকার শহীদুলের ছেলে  তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পলাতক আজিজুর রহমানকে আটক করে। তার বিরুদ্ধে মাদকের সাতটি মামলা রয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad