Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    নড়াইলে মাদক মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড

    আলমগীর হোসেন, লোহাগড়া ( নড়াইল)// নড়াইলে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা  অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

    আজ বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সি মোঃ মশিয়ার রহমান এ দন্ডাদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ঝিনেইদহ জেলার কালিগন্জ থানার ব্রজপাটলী গুচ্ছ গ্রামের বাসিন্দা আনসার গাজীর ছেলে জাহাঙ্গীর আলম ও হায়াত গাজীর ছেলে আব্দুল হাকিম গাজী। আসামিরা পলাতক রয়েছে।

    মামলার বিবরনে জানা যায়, ২০১৩ সালের ৭ ই আগষ্ট বিকালে নড়াইল -যশোর সড়কের সদরের আবাদ মোড়ে ইন্জিনচালিত একটি আলমসাধুর বডির ভিতরে  বিশেষ কায়দায় রক্ষিত ১ হাজার ২ শ ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।  এ মামলায় ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত আসামীদেরকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩ (খ) ধারায় এই দন্ডাদেশ প্রদান করা হয়। আসামীরা গ্রেফতারের পর সাজা কার্যকর করা হবে বলে আদেশ দেন বিজ্ঞ বিচারক।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad