Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আগামীকাল থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

    ছবি সংগৃহীত 
    খুলনার খবর// সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে।মা-ইলিশের প্রজনন নিরাপদ করার লক্ষ্যে আশ্বিনের অমাবস্যা ও পূর্ণিমা মাঝে রেখে ২২ দিনের এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময়ে ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় সম্পুর্নরুপে নিষিদ্ধ করা হয়েছে।


    গত ২২ সেপ্টেম্বর রাজধানীর মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ, ম রেজাউল করিমের সভাপতিত্বে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারির এ সিদ্ধান্ত নেওয়া হয়।


    সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেছিলেন, ‘মৎস্যজীবীদের স্বার্থেই মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ এবং অভিযান পরিচালনা করা হয়।

    ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা গত বছরের তুলনায় অধিক সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।


    মৎস্য বিভাগ জানায়, বঙ্গোপসাগরে ও নদীতে ইলিশের প্রজনন বাড়াতে প্রতিবছর আশ্বিনের পূর্ণিমার আগে ও পরে মোট ২২ দিন দেশের নদী ও সাগরে মাছ ধরা বন্ধ রাখা হয়। এরপরও মার্চ-এপ্রিলে ৫টি, নভেম্বর-ডিসেম্বরে একটি অভয়াশ্রমে ২ মাস করে এবং গভীর সাগরে ৬৫টি দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad