Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আ'লীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুলের সৌজন্য সাক্ষাৎ

    মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি // পাইকগাছার গদাইপুর ইউনিয়নে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া নির্বাচিত হওয়ায় পর নিজ ইউনিয়নের উন্নয়ন করার লক্ষে দলীয় সিনিয়র বিভিন্ন নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সকল দলীয় নেতাদের সার্বিক সহযোগিতা কামনা করছেন।

    তিনি ইতিমধ্যো খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুন-অর-রশীদ ও খুলনা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,পাইকগাছা পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।  

    গদাইপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া বলেন, আমার একটাই আশা অবহেলিত গদাইপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেলে পরিনত করা। সে লক্ষে নিজেকে সপে দিতে চাই। আমি আ'লীগের সকল স্তরের নেতা-কর্মী ও ইউনিয়নবাসীকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার দেয়া সকল সুযোগ সুবিধা সুষম বন্টনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সে কারণে সকলের সহযোগিতা কামনা করি।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad