খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ
খুলনার খবর// খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ছোটন দেবনাথের বিরুদ্ধে তাঁর এক নারী সহকর্মীকে যৌন নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছোটন দেবনাথকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে।
অভিযোগ পাওয়ার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেল ঘটনাটি তদন্ত করছে।
গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এক পক্ষের শুনানিও অনুষ্ঠিত হয়েছে।জানতে চাইলে ওই কমিটির প্রধান অধ্যাপক মোসা. তাসলিমা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ীই সব কাজ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।
জানা গেছে, চলতি বছরের ২৬ জানুয়ারি রাতে ছোটনের ভাড়া বাসায় ডেকে নিয়ে ওই নারী শিক্ষককে যৌন নির্যাতন করা হয়। পরে ঘটনার জন্য ছোটন দেবনাথ ওই নারী শিক্ষকের কাছে ক্ষমাও চেয়েছেন। সম্প্রতি ঘটনাটি নিয়ে ছোটন ‘ব্লাকমেইল’ করার চেষ্টা করলে ওই নারী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। গত বৃহস্পতিবার ওই অভিযোগ পাওয়ার পর শনিবার যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি বৈঠক করে ব্যাপারটি তদন্ত করার সিদ্ধান্ত নেয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছোটন দেবনাথকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য ওই নারী শিক্ষকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে শিক্ষক ছোটন দেবনাথ দাবি করেন, ‘কী নিয়ে বা কেন অভিযোগ করা হয়েছে তা এখনো বিস্তারিত কিছু জানি না। আমাকে কমিটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।




No comments
please do not enter any spam link in the comment box.