খুলনার কয়রায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
খুলনার খবর// খুলনার কয়রায় পানিতে ডুবে আহসান হাবীব(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল বুধবার আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কয়রা সদর ইউনিয়নের উত্তর মদিনাবাদ গ্রামে এঘটনা ঘটে।সে তারিক হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির উঠানে শিশু আহসান হাবীব দুপুরে একাকী খেলা করছিলো।খেলা করার একপর্যায়ে সে নিজ বাড়ীর পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজি করে বেলা ১ টার দিকে মৃত অবস্থায় শিশুটির মৃত্যু দেহ পুকুর থেকে উদ্ধার করেন তার স্বজনেরা।




No comments
please do not enter any spam link in the comment box.