Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় শুক্র-শনিবার বিভিন্ন এলাকায় দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    খুলনার খবর// খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় আগামী দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ও শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

    গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) ওজোপাডিকোর বিক্রয় ও বিতরন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


    বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ময়লাপোতা মোড় হতে জিরোপয়েন্ট মোড় পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ কাজের অংশ হিসাবে রাস্তার দুই পাশের ৩৩/১১/০.৪ কেভি লাইন শিফটিং কাজের সংযুক্ত সিডিউল মোতাবেক গল্লামারী-সিটিমেইন এবং সেন্ট্রাল-সিটিমেইন ৩৩ কেভি লাইনের কাজ সম্পাদনের জন্য সেন্ট্রাল-সিটিমেইন ৩৩ কেভি লাইন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিটিমেইন উপকেন্দ্রের ১১ কেভি ৯ টি ফিডারে পর্যায়ক্রমে ২ ঘন্টা চালু থাকার পরে ১ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


    যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে :

    সার্কিটহাউজ, মুন্সীপাড়া, কাষ্টমঘাট, হাজী মহসীন, নতুনবাজার, টুটপাড়া, দোলখোলা, বাগমারা ও ডাকবাংলা ফিডারের আওতাধীন খুলনা রেলওয়ে ষ্টেশন, ষ্টেশন রোড, কালীবাড়ী, বড়বাজার, ক্লে রোড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব ষ্ট্যান্ড রোড, কেডি ঘোষ রোড, ডিসি অফিস, জজ কোর্ট, জজ কোর্ট সংলগ্ন আবাসিক এলাকা। ৫নং মাছ ঘাট, শের-এ বাংলা রোড, আপার যশোর রোড, খান জাহান আলী রোড, লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, ধর্ম সভা, মির্জাপুর, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড, হাজী মহসিন রোড, মুন্সীপাড়া ১ম, ২য় ও ৩য় গলি, ১নং ও ২নং কাষ্টমঘাট, ভেঁড়ীবাধ, গগণ বাবু রোড, নতুন বাজার, ৭ রাস্তা, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারী রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়াখামার, রাস্তার মাথা ও তদ সংলগ্ন আবাসিক এলাকা। কেডিএ এভিনিউ, রয়াল চত্তর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিড়বাড়ি খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মোল্লাহ বাড়ীর মোড় ও তদ সংলগ্ন আবাসিক এলাকা। ইকবাল নগর, পুরাতন সন্ধ্যা বাজার, রায়পাড়া, মুসলমান পাড়া, সফেদাতলা মোড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রপাড়া ও তৎসংলগ্ন আবাসিক এলাকা।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad