পাইকগাছার গদাইপুরে গভীর রাতে গ্রামপুলিশের কর্যক্রম পরিদর্শনে ওসি এজাজ শফি
মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : - পাইকগাছা গদাইপুর ইউনিয়নের গ্রামপুলিশের কর্যক্রম গভীর রাতে পরিদর্শন ও দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান কররছেন থানার অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফি।
সোমবার রাত ১১টার দিকে গদাইপুর ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশদের পরামর্শ প্রদান কালে ওসি বলেন, গদাইপুর ইউনিয়ন এর কেরাম বোর্ড, লুডু, দাবা সহ অন্যান্য যে কোন প্রকার খেলা যারা জুয়া হিসাবে খেলে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য গ্রামপুলিশদের নির্দেশনা দেন। যে সকল অপরাধীরা পলাতক তাদের কে ধরার জন্য পুলিশকে সহযোগিতা করার জন্য বলেন। গ্রামপুলিশদের প্রতিটা গ্রামে পাড়া-মহল্লায় সারারাত বাঁসি ও টচ লাইট জ্বালিয়ে ডিউটি করার নির্দেশনা দেওয়া হয়। এবং কোন প্রকার আইন-শৃঙ্খলা বিঘ্ন না ঘটে সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন এস আই শাহাদাৎ, এস আই রেজাউল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, মেহেদী হাসান নান্টু, শেখ তুহিন ও ও ইউনিয়নের কর্মরত গ্রামপুলিশ বৃন্দ।



No comments
please do not enter any spam link in the comment box.