Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছায় একটি হুইল চেয়ারের অভাবে স্কুলে যেতে পারছেনা শারিরীক প্রতিবন্ধী অভিষেক

    মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি//  নাম অভিষেক কুমার বৈরাগী (৭)শারিরীক প্রতিবন্ধী। প্রায় এক বছর উপজেলার পারশেমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছ। অন্যান্য ছাত্র-ছাত্রীরা যখন স্বাভাবিকভাবে স্কুলে যায় তখন কেঁদে কেঁদে বায়না ধরে স্কুলে যাওয়ার জন্য। কিন্তু শারিরীক প্রতিবন্ধী হওয়ায় অন্য ছাত্র-ছাত্রীদের ন্যায় হেটে স্কুলে যেতে পারছেনা। অভিষেকের ঠাকুরমা সবিতা রানী বৃদ্ধ বয়েসে কাঁধে করে এক কিঃ মিঃ পথ পায়ে হেটে স্কুলে নিয়ে যায়। পিতা স্বদেশ বৈরাগী একজন ক্ষুদ্র মাছ ব্যাবসায়ী। যা পায় তাদিয়ে চলে ৮ সদস্যের সংসার। মা কনিকা বৈরাগী একজান গৃহিনী। অভিষেক বাদেও আছে আরো দুটি সন্তান। তাদের সামলাতে মা কনিকা বৈরাগী হিমশিম খায়। তারপরেও সংসারে রয়েছে প্রতিবন্ধী ছেলে। একদিকে প্রতিবন্ধী ছেলে অন্যদিকে অভাব অনাটনের কারণে পারছেনা একটা হুইল চেয়ার কিনতে। 


    একটি হুইল চেয়ার পেতে উপজেলা প্রশাসন সহ স্বহৃদয়বান ব্যক্তিদের নিকট আবেদন জানিয়েছেন মাতা কনিকা বৈরাগী ও পিতা স্বদেশ বৈরাগী। 


    এ বিষয় পিতা স্বদেশ বৈরাগী জানান, আমার ৩টি সন্তান রয়েছে। প্রথম সন্তান বৈশাখী বৈরাগী(১১) অভিষেক বৈরাগী (৭) রাজশ্রী বৈরাগী (৯ মাস) এর শিশু রয়েছে। তারমধ্যে মেঝ ছেলে অভিষেক বৈরাগী জন্মের পর থেকে প্রতিবন্ধী। প্রতিবন্ধী সন্তানকে নিয়ে খুব কষ্টে রয়েছি। বহু ডাক্তার কবিরাজ দেখিয়েও কোন ফল হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন মানবিক অফিসার শুনেছি। তিনি যদি আমার সন্তানের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন তাহলে আমার ছেলে স্কুলে যেয়ে লেখা-পড়া করতে পারে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad