পাইকগাছায় সেনা সদস্য' সহ ৪ জনকে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরি সংঘটিত
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি : পাইকগাছা পৌরসভায় সেনা সার্জেন্টেসহ স্ত্রী ও কন্যাদের অজ্ঞান করে আলমারী ভেংগে সোনার গহনা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
বুধবার গভীর রাতে মুখোশধারী কয়েকজন ব্যক্তি পৌরসভার সরল ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সেনা সার্জেন্টের বাড়ীর ছাদ দিয়ে বাড়িতে ঢোকে। এসময় বাড়ীর লোকের ঘুমিয়ে ছিলেন। মুখোশধারীরা সেনা সার্জেন্টেসহ স্ত্রী ও সন্তানদের চেতনা নাশক কেমিক্যাল স্প্রে করে অজ্ঞান করে। সকালে সার্জেন্টে শাহিন আলম (৪৩) জ্ঞান ফিরে দেখেন তার স্ত্রী সালমা খাতুন (৩৮) মেয়ে তামান্না খাতুন (১৫) ও তানিয়া খাতুন(১২) অচেতন অবস্থায় আছে। এ সময় ঘরের দরজা জানালা ও আলমারি ভাংগা। আলমারীতে থাকা নগদ টাকা ও সোনার গহনা চুরি হয়ে গেছে। সকালে প্রতিবেশিদের সহয়তায় অজ্ঞান সদস্যদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। বিষয়টি কর্মস্থল যশোর সেনানিবাসের কতৃপক্ষকে জানালে তারা আহদের যশোর সেনানিবাস হাসপাতালে ভর্তি জন্য নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। তারা চিকিৎসাধীন থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কত টাকা,গহনা ও অন্যকিছু চুরি হয়েছে কিনা তা জানা যায়নি।
এ ব্যাপারে ওসি তদন্ত স্বপন রায় জানান, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।




No comments
please do not enter any spam link in the comment box.