বটিয়াঘাটায় সর্প দংশনে এক কলেজ ছাত্রের করুন মৃত্যু- খুলনার খবর
মোঃ ইমরান, বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি// খুলনা জেলার বটিয়াঘাটায় সীমান্ত সাহা ( ১৯) নামের এক কলেজ ছাত্রের সর্প দংশনে করুন মৃত্যু হয়েছে । সে উপজেলার হেতালবুনিয়া নাহাড়ীতলা এলাকায় জুতা ব্যবসায়ী বিজয় সাহার একমাত্র পুত্র ।
সূত্রে প্রকাশ,গতকাল রবিবার বিকাল পাঁচটার দিকে নিজ বসত বাড়ি থেকে সীমন্ত সাহাকে সর্পে দংশন করলে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । সীমান্ত বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে । তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




No comments
please do not enter any spam link in the comment box.