Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা জেলা কৃষকলীগের বর্ধিতসভা ৮ সেপ্টেম্বর জানালেন জেলার সম্পাদক- অশোক

    মহিদুল ইসলাম ( শাহীন) বটিয়াঘাটা খুলনা// খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১১ সেপ্টেম্বর ২০২১ এক বর্ধিত সভা ও কার্যকরী পরিষদের  সভাকে সামনে রেখে খুলনা জেলা কৃষক লীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা ও কার্যকরী পরিষদের সভা আগামী ৮ সেপ্টেম্বর খুলনাস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয় বেলা ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

    খুলনা জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোকের সঞ্চালনায় অনুষ্ঠিত হবে। উক্ত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী,

    বিশেষ বর্ধিত সভায় খুলনা জেলা কৃষকলীগের অন্তর্গত ( ৯) নয়টি উপজেলা (২) দুইটি পৌরসভা কৃষক লীগ সভাপতি /সাধারণ সম্পাদক, আহবায়ক /যুগ্ম আহ্বায়ক/সদস্য সচিব, (৬৫) পঁয়ষট্টিটি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক /আহবায়ক /যুগ্ম আহ্বায়ক/সদস্য সচিব উক্ত সভায় উপস্থিত থাকবেন।

    সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকলীগের পূর্বে অনুষ্ঠিত সম্মেলনের তারিখ, বর্তমান সাংগঠনিক অবস্থা, পূর্ণাঙ্গ কমিটি জেলায় হস্তান্তর, যদি না থাকে, তার কারন ব্যাখ্যা, মেয়াদ উত্তীর্ণ সকল কমিটির, চলতি মাসসহ আগামী (২) দুই মাসের মধ্যে সম্মেলনের তারিখ নির্ধারণ এবং তা শান্তিপূর্ণভাবে সম্পন্নের সিদ্ধান্ত গ্রহণ সহ সাংগঠনিক বিশৃঙ্খলা, বিএনপি-জামায়াতসহ মাদক তালিকাভুক্ত সদস্য অন্তর্ভুক্তি করণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার জন্য আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য।

    বর্ধিত সভা শেষে, খুলনা জেলা কৃষকলীগের ৩৩ সদস্য সম্মেলন  প্রস্তুত কমিটি  কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সকল সদস্যকে যথা সময়ে উপস্থিত  থেকে, বিশেষ বর্ধিত সভা ও সম্মেলন প্রস্তুত কমিটির সভাকে সফল করতে সকলেই খুলনা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করুন।

    কৃষক লীগের সকল নেতাকর্মীদের জানানো যাচ্ছে যে, আপনারা নিজ-নিজ এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর গণসংযোগসহ সকল কর্মসূচীতে জোগ দিয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে সহযোগিতা করুন। 

    ধন্যবাদান্তে, মানিকউজ্জামান অশোক,সাধারণ সম্পাদক, খুলনা জেলা কৃষকলীগ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad