লোহাগড়ায় শিক্ষিকা সুফিয়ার মৃত্যুতে শোকের ছায়া
আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল)// লক্ষীপাশা লোহাগড়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সুফিয়া বেগম শুক্রবার বিকাল ৫টায় রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মস্তিষ্কে টিউমার অপারেশন জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
তিনি স্বামী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। শিক্ষক সুফিয়া বেগম লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুরাদ-উদ-দৌল্লার সহধর্মিণী। শনিবার বাদ জোহর লক্ষীপাশাস্থ আলমারকাজুল মসজিদ চত্বরে জানাজার নামাজ শেষে লক্ষীপাশা সার্বজনীন গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



No comments
please do not enter any spam link in the comment box.