অভয়নগরে ইউনিয়ন ব্যাপী আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা সভা অনুষ্ঠিত
প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // যশোরের অভয়নগর উপজেলার বাগুটিয়া ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ৯ অক্টোবর শনিবার বিকাল ৫টায় বিভিন্ন দিক নির্দেশনার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এ বছর বাগুটিয়া ইউনিয়নে মোট ২২ টি মন্দিরে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত সভায় উপজেলার বাগুটিয়া ইউনিয়নের পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মিলন কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু তাপস দাস, ৫ নং ইউপি সদস্য ওসমান শেখ, উক্ত সভা আহবায়ক বাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাবুল আক্তার, ভাটপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবু অভিজিৎ সিংহ রায়, যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সিংগাড়ী সাব জোনাল অফিসের ডিজিএম বাবু অশোক কুমার বিশ্বাস, থানা যুবলীগের যুগ্ম আহবায়ক বাবু অর্জুন সেন প্রমুখ।
সভায় আলোচনার বিষয়ের মধ্যে ছিল দুর্গাপূজা উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, কঠোর আইনশৃংখলা ব্যবস্থা এবং প্রতিটি মন্দিরে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে উপস্থিত সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাগন আশ্বস্ত করেন।



No comments
please do not enter any spam link in the comment box.