ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // অভয়নগরের ভবদহের জলাবদ্ধতা নিরসন ও আমডাঙ্গা খাল সংস্কারকল্পে ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া ইন্সটিটিউটের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আ'লীগের সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এড. কামরুজ্জামান, অভয়নগর উপজেলা আ'লীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, আন্দোলন কমিটির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান বিস্নু পদ দত্ত, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র, মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে প্রমুখ।
এসময় ভবদহ জলাবদ্ধ এলাকার বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্তিত ছিলেন।
সভায় ভবদহের জলাবদ্ধতা নিরসন ও আমডাঙ্গা খালের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।



No comments
please do not enter any spam link in the comment box.