অভয়নগরের শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে চাউল আত্মস্বাদের অভিযোগ
প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // সরকারি বরাদ্দ কৃত গভীর নলকূপ অর্থের বিনিময়ে অধিকাংশ মেম্বরদের না জানিয়ে ইউনিয়ন পরিষদে রেজুলেশন না করে মেম্বরদের স্বাক্ষর জাল করে বিক্রির অভিযোগ তদন্ত শেষ হতে না হতেই এবার অভয়নগর উপজেলার ৭নং শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ রাজ্জাকের বিরুদ্ধে করোনাকালীন সময়ে দুই টন বরাদ্দ কৃত চাউল বিক্রি করে দেওয়ার অভিযোগে যশোর জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও যশোর জেলা প্রকৌশল অফিসে অভিযোগ করেছেন ঐ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর মাহমুদুর রহমান বিলা।
অভিযোগের রিসিভ কপি থেকে জানা যায় জনস্বাস্থ্য বিভাগের বরাদ্দ কৃত ১৩ টি গভীর নলকূপ ১৫ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে চেয়ারম্যান নিজে বরাদ্দ করেছেন।
গভীর নলকূপের অনিয়মের বিষয়টি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশল কর্মকর্তার কাছে উক্ত ইউনিয়নের সংখ্যাগরিষ্ঠ মেম্বররা লিখিত অভিযোগ জানান। কিন্তু উপজেলা প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জমা দেওয়া অভিযোগ থেকে আরও জানা যায় করোনাকালিন এই মহামারিতে প্রধানমন্ত্রীর বরাদ্দ কৃত ২ টন চাল গরীব - অসহায়দের মাঝে বিতরণ না করে বিক্রি করে দিয়েছে।
এ ব্যাপারে অভিযোগকারী মেম্বর মাহমুদুর রহমান বিলা বলেন, বিষয়টির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রোকৌশল অফিস যশোর ও জেলা প্রশাসক যশোর বরাবর আবেদন করেছি।
বিষয়ে ৭নং শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ রাজ্জাকের সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি তার ফোন রিসিভ করেননি।



No comments
please do not enter any spam link in the comment box.