Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অভয়নগরের নওয়াপাড়ায় উল্টে পড়া ট্রাকের নিচ থেকে মোটরসাইকেল চালকের মরাদেহ উদ্ধার

    প্রনয় দাস,অভয়নগর উপজেলা প্রতিনিধি // যশোরের অভয়নগরে উল্টে যাওয়া একটি ট্রাকের নিচ থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল সহ মিজানুর রহমান (৪২) নামে এক ব্যবসায়ীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। 

    ৫ সেপ্টেম্বর রবিবার আনুমানিক রাত ১০টার সময় উপজেলার নওয়াপাড়া জুট মিলের সামনে যশোর - খুলনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান উপজেলার বুইকারা গ্রামের আজিজুর রহমানের ছেলে। 

    প্রত্যক্ষদর্শীরা জানায় রাত আনুমানিক ১০টার সময় যশোর গামী ফ্লাই অ্যাশ বোঝাই একটি ট্রাক চাকা ব্লাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়ে। 

    এসময় খুলনাগামী একটি মোটরসাইকেল ট্রাকের নিচে চাপা পড়ে।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উল্টে যাওয়া ট্রাকের নিচ থেকে মোটরসাইকেল চালকের মরাদেহ উদ্ধার করে। 

    নব্য ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, প্রায় একঘন্টা চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।পরে অভয়নগর হাইওয়ে থানা পুলিশের কাছে মরাদেহ হস্তান্তর করা হয়। 


    নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ জানান, ঘাতক ট্রাকের চালক ও হেল্পার পলাতক রয়েছে। ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল থানা হেপাজতে আছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad