পাইকগাছায় আওয়ামীলীগ নেতা সমিরণ সাধুর পাল্টা সংবাদ সম্মেলন
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি// পাইকগাছায় জমির বিরোধে প্রতিপক্ষের থানায় জিডি সহ সংবাদ সম্মেলনে আনীত অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সমীরণ সাধু।
আজ বুধবার বেলা ১২টায় পাইকগাছা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আ`লীগের সহ সভাপতি সমীরণ কুমার সাধু। এ সময় উপস্হিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের জেলার নেতা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, পূজা উদযাপন পরিষদের উপজেলা সাধারন সম্পাদক ও অা`লীগের যুগ্ম সাধারন সম্পাদক অানন্দ মোহন বিশ্বাস, নির্মল অধিকারী, বিভুতি ভুষন সানা,৭নং গদাইপুর ইউনিয়ন এর নৌকার প্রার্থী শেখ জিয়াদুল ইসলাম জিয়া,বাবুরাম মন্ডল, জগদীশ রায়, পিযুষ সাধু, উত্তম কুমার প্রমুখ। লিখিত সংবাদ সম্মেলনে সমীরণ কুমার সাধু জানান, গত ১১ ই অাগস্ট হিতামপুর মৌজার এস এ ৩৭৮ খতিয়ানের রেকর্ডীয় মালিক মুকুল মোড়ল দিংদের কাছ থেকে ১ একর ৩৩ শতক সম্পত্তি সর্বোচ্চ মুল্যে ক্রয় করে নিজের অনুকুলে নিয়েছে। এ সম্পত্তির বর্তমান হাল সন পর্যন্ত কর খাজনা পরিশোধ রয়েছে। কিন্তু পূর্বের অবৈধ দখলদার হিতামপুরের হামিদ মোড়লের ছেলে মাকছুদুর রহমান দীর্ঘদিন যাবত হারীর টাকা না দিয়ে ভোগ দখল করে আসছিল। অামার রাজনৈতিক ভবিষ্যত ও সমাজে মান সন্মান ক্ষুন্ন করতে সংবাদ সম্মেলন করে মনগড়া মিথ্যা তথ্য তুলে ধরেছে। এমনকি ১৬ ই অাগস্ট অামি সহ মুকুল মোড়ল ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলে মাকছুদুর রহমান থানায়একটি জিডি করে, যার নং ৯৪০। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্হল তদন্ত করলে অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি । সংবাদ সম্মেলনে তিনি, মাকছুদুর রহমানের সকল অানীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে তথ্যের ভিত্তিতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহব্বান জানান। এ সময় পশ্নোত্তর পর্বে অা`লীগের যুগ্ম সাধারন সম্পাদক অানন্দ মোহন বিশ্বাস সাংবাদিকদের দৃষ্টি অাকর্ষন করে বলেন, জায়গা জমি ব্যাক্তিগত বিষয় কিন্তু অাওয়ামীলীগ ও পূজা উদযাপন পরিষদকে জড়িয়ে মাকছুদুর রহমানের কথিত অভিযোগের তিনি নিন্দা জানান। উল্লেখ্য এর অাগে একই দাগ খতিয়ানের জমি জবর দখল নিয়ে মাকছুদুর রহমান সমীরন সাধু ও মুকুল গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।




No comments
please do not enter any spam link in the comment box.