পাইকগাছায় ধর্ষণ ও পর্ণ্যোগ্রাফি মামলার বহু অপকর্মের হোতা বাবলু আটক
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি// পাইকগাছায় পরস্ত্রীরদের সাথে অসমাজিক কাজ করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় থানায় মামলা হয়েছে।পাইকগাছা থানা পুলিশ তাপস (বাবলু) ব্যানার্জিকে আটক করেছেন।
সে মটবাটী গ্রামের কিরণ ব্যানার্জির ছেলে। একই এলাকার সমীরণ মুখার্জির স্ত্রীর সাথে বিভিন্ন কৌশলে অবৈধ মেলা মেশা করে তা ভিডিও ধারণ করে।গত ১৬ আগষ্ট রাতে আবারও অসৎ উদ্দ্যেশ্য তার কাছে যায়। তাকে কোন অবৈধ সুযোগ না দিতে চাওয়ায় ভিডিও দেখিয়ে ব্লাক মেইল করে। ভিকটিম তাকে কোন সুযোগ না দিয়ে তাকে তাড়িয়ে দেয় এবং তার স্বামীকে ঘটনাটি জানায়।
ঘটনাটি বাবলু জানতে পেরে তার কাছে থাকা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রোববার রাতে থানায় ধর্ষণ ও পর্ণ্যোগ্রাফি আইনে মামলা হয়। সোমবার ভোর সাড়ে ৫ টায় নিজ বাড়ী থেকে উপ- পুলিশ পরিদর্শক সঙ্গীয় ফৌস নিয়ে তাকে গ্রেপ্তার করেন। সে এলাকার একাধিক মহিলার সাথে এভাবে অসামাজিক কর্মে লিপ্ত থেকে তা ভিডিও ধারণ করে একই ভাবে ছড়িয়ে দিয়েছে।ধৃত বাবলু একজন চরিত্রহীন ব্যক্তি যা ভিডিও গুলোতে দেখা যায়। তার বিরুদ্ধে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তাকবীর হোসেন। ওসি তদন্ত স্বপন রায় জানান তার বিরুদ্ধে আরও অনেক মহিলার সাথে এ ধরনের জঘন্য অপরাধের অভিযোগ রয়েছে। বাবলুকে গ্রেপ্তার করে আইনে প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




No comments
please do not enter any spam link in the comment box.