খুলনা দিঘলিয়া উপজেলায় কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষা উপকরণ বিতরণ
জহিরুল ইসলাম রাতুল // মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনা জেলার অধিনস্ত দিঘলিয়া উপজেলার কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ০৯ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার। অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষকদের মাঝে হারমোনিয়াম এবং জেন্ডার প্রোমোটারদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাহবুবুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান জনাব মারুফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব বিপাশা দেবী তনু এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব শাহনাজ বেগম। উক্ত অনুষ্ঠানে বক্তব্যকালে জনাব মাহবুবুল আলম বলেন,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাদের সুষ্ঠু মানষিক বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা অপরিসীম। দেশের ঐতিহ্য ধরে রাখতে আগামীতে এই শিশুরাই যেনো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্যই এই ক্লাব তৈরী করা হয়েছে।




No comments
please do not enter any spam link in the comment box.