Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    যশোরে ডিবি পুলিশের অভিযানে ৫শ’ পিস ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক

    মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি//  যশোরে  ডিবি পুলিশের অভিযানে ৫শ’ পিস ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটককৃতরা হলো,যশোর শহরের নাজিরপুর শংকরপুর এলাকার মৃত্যু আফসার আলীর ছেলে শাহানুর রহমান ও কেশবপুর উপজেলার চিংড়ি বাজার এলাকার শওকত আলীর ছেলে রফিকুল ইসলাম , ঝিনাইদহ শৈলকুপা উপজেলার পদমোদি গ্রামের দরবেশ শেখর ছেলে কামাল হোসেন  ও  নড়াইল সদর উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রেজাউল আমিন  মিল্টন)।

    গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ডিবির এসআই সামনুর মোল্লা সোহান ও এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম  উপশহর ই-ব্লকে সুইটি লেডিস্ ফ্যাশন হাউজের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।এসময় তাদের নিকট থেকে ৫শ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

    যশোর গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার জানান,তারা সকলেই চিহ্নিত মাদক ব্যবসায়ী। একাধিক মামলাও তাদের বিরুদ্ধে রয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad