Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাঁজিয়া ডিগ্রি কলেজে এইচএসসি (বিএম) শাখার পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর// কেশবপুরের পাঁজিয়া ডিগ্রি কলেজে ২০২১ সালে এইচএসসি (বিএম)শাখার পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১.০০ টায় কলেজের কম্বাইন্ড ক্লাস রুমে ওই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা ও বাইবেল পাঠ করা হয়। পাঁজিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পর এই প্রথম কোন অনুষ্ঠানের প্রারম্ভেই পবিত্র কুরআন ও গীতা পাঠের পাশাপাশি "বাইবেল" পাঠ করা হল।

    পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে এবং প্রভাষক আব্দুর সাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহঃ অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক মাসুম বিল্লাহ, শুভ দাস প্রমূখ। কলেজ থেকে (বিএম) শাখার ২৩২ জন পরীক্ষার্থী বিদায় নিয়ছে। দোয়া পরিচালনা করেন, মাওলানা মহাবুবুর রহমান। দোয়া অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের হাতে রেজিষ্ট্রেশন, প্রবেশ পত্র,স্কেল ও কলম তুলে দেন অধ্যক্ষ মহোদয়।

    বিদায় অনুষ্ঠান শেষে (বিএম) শাখার পরীক্ষার্থীরা বলে, গত দুই বছর ধরে এখানে পড়াশোনা করেছি, আজ আপনাদের নিকট থেকে সাময়িক বিদায় গ্রহন করলাম এবং এইচএসসি পরিক্ষায় যাতে ভাল ফল পেতে পারি তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad