Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছায় “আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক”-এর উদ্বোধন- খুলনার খবর

    মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি \পাইকগাছায় “আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক”-এর উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার (৫ জুলাই) বেলা ১১ টায় জুম মিটিং-এ ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

    উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ'লীগ সহ-সভাপতি সমীরণ সাধু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার হক, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার।

    প্রভাষক ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন, ওসি (অপারেশন) স্বপন কুমার রায়, যুবনেতা এমএম আজিজুল হাকিম, ছাত্রনেতা রায়হান পারভেজ রনি, মাজহারুল ইসলাম মিথুন সহ সাংবাদিকবৃন্দ আওয়ামী লীগের,দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৬টি অক্সিজেন সিলেন্ডার করোনা রোগীসহ মুমুর্ষ রোগীদের জন্য প্রদান করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad