গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্তের রেকর্ড -খুলনার খবর
খুলনার খবর|| খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে ৮০০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১২ জুন) করোনায় ১০ জনের মৃত্যু ও শনাক্ত হয় ৩১৯ জন। রোববার (১৩ জুন) করোনায় ৮ জনের মৃত্যু ও ৬০৬ জনের করোনা শনাক্ত।এবং সোমবার (১৪ জুন) ৭ জনের মৃত্যু ও ৬১৪ জনের শরীরে শনাক্ত হয়েছে।ক্রমশই এর ধারাবাহিকতা বেড়েই চলেছে।এখনি এর প্রতিকার করা না গেলে এটা আরো ভয়ংকর আকার ধারন করতে পারে বলে বিশেষজ্ঞদের ধারনা।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়,গত ২৪ ঘণ্টায় খুলনায় ২ জন, সাতক্ষীরায় ৩ জন, কুষ্টিয়ায় ৩ জন, ঝিনাইদহে ২ জন, যশোর ২ জন ও বাগেরহাটে একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।




No comments
please do not enter any spam link in the comment box.