বাগেরহাটের ফকিরহাটে চুরির অভিযোগে মধ্যবয়সী এক নারীকে হাত-পা বেঁধে নির্যাতন-খুলনার খবর
খুলনার খবর||বাগেরহাটের ফকিরহাটে চুরির অভিযোগে মধ্য বয়সী এক নারীকে হাত-পা বেঁধে জাহিদ নামের এক ব্যবসায়ী নির্যাতন করেছে। গতকাল রবিবার (০২ মে) দুপুরে ফকিরহাট উপজেলা সদরের ফকিরহাট বাজারে লিটন মার্কেটে এই নির্যাতনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ফকিরহাটের লিটন মার্কেটে একটি কাপড়ের দোকানে চুরির অভিযোগ এনে ওই নারীকে হাত পা বেঁধে মারধর করা হয়। এসময় ওই নারী বারবার আকুতি-মিনতি করে বলছিলেন আমি চুরি করিনি, আমি কাপড় কিনতে এসেছি।তবুও দোকান মালিক জাহিদের মন গলেনি।পরে পুলিশ খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।একজন নারীকে এভাবে নির্যাতনের ঘটনায় স্থানীয়রা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম জানান, চুরির অভিযোগে এক নারীকে বেঁধে রাখা হয়েছে এমন খবর পেয়ে আমরা ওই নারীকে উদ্ধার করেছি। ওই নারী এখন পুলিশের হেফাজতে রয়েছে। ওই নারীর অভিভাবকরা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।




No comments
please do not enter any spam link in the comment box.