Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মাগুরায় লকডাউনের প্রথম দিনে ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল || খুলনার খবর

    খুলনার খবর||সরকার ঘোষিত দ্বিতীয় লকডাউনের প্রথম দিনে মাগুরায় আজ সোমবার (৫ এপ্রিল) সরকারি দপ্তরগুলোতে ভিড় কম থাকলে ও ব্যাংকে মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। তবে শহরের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যহত রয়েছে। এদিকে, লকডাউনে ব্যবসায়িক ক্ষতির প্রতিবাদে মিছিল করে বিক্ষোভ প্রকাশ করে শহরের ব্যবসায়ীদের একটি অংশ।


    লকডাউনের প্রতিবাদে ব্যবসায়ীদের মিছিলের বিষয়ে মাগুরা ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান লিটন জানান,লকডাউনের কারণে শহরের বেবিপ্লাজার ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে দোকানের সামনে বসে ছিলো।

    এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে থাকা আনসার সদস্যরা ব্যবসায়িদের সাথে দুর্ব্যবহার করে। এতে ব্যবসায়িরা ক্ষুব্ধ হয়ে লকডাউনের প্রতিবাদে শহরে মিছিল করে। মিছিল শেষে তারা মাগুরা পৌর মেয়রের বাসভবনে গিয়ে তাদের ব্যবসায়িক ক্ষতির কথা জানিয়ে আসেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad