Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    নদী ভাঙনে দূর্গতদের মাঝে লিডার্স এর সুপেয় পানি বিতরন শুরু || খুলনার খবর

    খুলনার খবর|| পরিতোষ কুমার||গতকাল ৪ মার্চ ২০২১ তারিখে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর উদ্যোগে ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ড এ নদী ভাঙনে দূর্গতদের মাঝে সুপেয় পানি বিতরণ শুরু হয়েছে।

    উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য ডালিম কুমার ঘরামী, ইউপি সদস্য মলিনা রানী রপ্তান, আব্দুর রউফ, স্বপন গাঁতিদার ও কৃষ্ণ পদ মণ্ডল প্রমুখ।


    এই কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবক গণ কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে পানি বিতরণ কালে পানি সংগ্রহকারীদের মাস্ক ও সামাজিক দূরত্ব নিশ্চিত করেন। নদী ভাঙনে দূর্গতদের মাঝে লিডার্স এর পানি বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad