Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আজ থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান করা হবে|| খুলনার খবর

    খুলনার খবর||খুলনায় করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন এসে পৌঁছেছে।গতকাল বুধবার (০৭ এপ্রিল) দুপুরে খুলনা সিভিল সার্জন ডা. নেওয়াজ মোহাম্মদ এ ভ্যাকসিন রিসিভ করেন।

    এদিকে আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান করা হবে। এদিন টিকা নিতে পারবেন যারা ২৭-২৮ জানুয়ারি ও ৭-৮ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা নিয়েছেন। তারা কোনো এসএমএস না পেলেও টিকা কার্ডসহ নির্ধারিত টিকা কেন্দ্রে যেতে হবে।

    খুলনা সিভিল সার্জন ডাঃ নেওয়াজ মোহাম্মদ জানান, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ খুলনায় এসে পৌঁছেছে। ১ লাখ ২৫ হাজার ভ্যাকসিন রিসিভ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান করা হবে। যারা প্রথম ডোজ নিয়েছিলো দু’মাস পর তারা এ টিকা নিতে পারবেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad