খুলনায় চিকিৎসকের উপর হামলাকারী ৩ জন গ্রেপ্তার || খুলনার খবর
খুলনার খবর|| খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডাঃ সুমিত পাল এর উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার (৭ এপ্রিল) ভোর ছয়টায় মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।এবং বিকেলে কেএমপি আটকের বিষয়টি গণমাধ্যমকে জানায়। গ্রেপ্তারকৃতরা হলো, মোরেলগঞ্জের সাবেক চেয়ারম্যান মৃত রফিকুল ইসলামের পুত্র মোঃ সাইফুল ইসলাম রাকিব (৩১), ইন্দুরকানি উপজেলার পত্তাশির মৃত হাজি জহির খানের পুত্র বশির খান ও মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের আলহাজ্ব মনসুর আলীর পুত্র বদিউজ্জামান খান।
উল্লেখ্য,গত শনিবার (৩এপ্রিল) বাগেরহাটের মোরেলগঞ্জের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান। তার মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসক সুমিত পালের উপর হামলা করে। এসময় ডাঃ সুমিত পালকে তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পর দিন রবিবার (৪ এপ্রিল) সোনাডাঙ্গা মডেল থানায় মামলা হয়,যার নং ৬।উল্লেখিত মামলায় আসামীদের গ্রেফতার করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম জানান, পুলিশ এঘটনার তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।




No comments
please do not enter any spam link in the comment box.