টিসিবির পণ্য কিনতে এসে ক্রেতারা মানছেনা সামাজিক দুরুত্ব || খুলনার খবর
খুলনার খবর|| পুরো বিশ্ব যখন করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত, তখন খুলনা মহানগরীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘ লাইন ধরে টিসিবির পণ্য কিনছেন শহরবাসী।সামাজিক দুরুত্বের তোয়াক্কা তারা করছেনই না।আজ বৃহঃপতিবার (৮ এপ্রিল) সকাল থেকে এই চিত্র দেখা গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে সোশ্যাল ডিসট্যান্সের ওপর গুরুত্বারোপ করলেও টিসিবির পণ্য কেনার লাইনে দেখা যায়, ক্রেতারা পিঠের সঙ্গে পিঠ লাগিয়ে অপেক্ষা করছেন। এভাবেই লাইন ধরে পণ্য কিনছেন ক্রেতারা। পাশেই দাঁড়িয়ে রয়েছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। অথচ তারা এ ব্যপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
করোনা ভাইরাসের বিষয়ে জিজ্ঞেস করা হলে ক্রেতারা বলেন, তারা এ বিষয়ে জানেন। কিন্তু পণ্য কিনতে হবে। তাই নিরুপায় হয়েই নাকি তারা তাড়াহুড়ো ও ধাক্কাধাক্কি করছেন।
টিসিবির পণ্য বিক্রেতা বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পণ্য বিক্রি করা হচ্ছে। এখানে প্রতিদিন একইরকম ভিড় থাকে।আমরা দুরুত্ব বজায় রাখতে বললে ক্রেতারা শোনেনা।




No comments
please do not enter any spam link in the comment box.