Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ডুমুরিয়া থানা পুলিশের নির্দেশনায় চুকনগরে মাস্ক বিতরণ || খুলনার খবর

    খুলনার খবর||গতকাল শুক্রবার (২এপ্রিল) বেলা ১২ টায় চুকনগর বাসষ্ট্যান্ড চত্তরে  চুকনগর যৌথ দুর্ঘটনা প্রতিরোধ কমিটির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও ডুমুরিয়া থানা পুলিশের নির্দেশনায় মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

    এ সময় প্রধান  অতিথি হিসাবে উপস্থিত থেকে মাস্ক বিতরন করেন ডুমুরিয়া থানার ৫ নং আটলিয়া ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এ এস আই মোঃ হাফিজুর রহমান।

    এসময় বিভিন্ন পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।  এ সময়ে বাসের যাত্রী, ভ্যান চালক, ইজিবাইক চালক , ট্রাক চালক,  ফুটপাতের দোকানদার সহ নানান পেশার মানুষের  মাঝে মাস্ক বিতরন ও সচেতনতা বৃদ্ধি করা হয়

    এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার সম কবিরুল ইসলাম, সাংবাদিক ইব্রাহিম হোসেন, জাহাঙ্গীর আলম মুকুল,আব্দুর রশিদ বাচ্চু, মোসলেম উদ্দীন,  যৌথ দুরঘর্টনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গৌতম ঘোষ,  সহঃ সাধারণ সম্পাদক রবিন রায়,  সাংগঠনিক সম্পাদক  মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, টুটুল, রশিদ গাজী,  আরও উপস্হিত ছিলেন কনষ্টেবল মোঃ রাকিবুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, গৌতম, আজিম মুন্সী, বাজিত শেখ প্রমুখ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad