গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯২ জন করোনা রোগী শনাক্ত || খুলনার খবর
গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,আজ শুক্রবার ৯ এপ্রিল খুমেকের পিসিআর ল্যাবে মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১৮৮ টি। নমুনা পরীক্ষার পর ৯২ টি পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে খুলনার ৭৫টি, বাগেরহাটের ৪টি, যশোরের ৭টি, সাতক্ষীরা ৪ টি এবং গোপলাগঞ্জের ১টি নমুনায় করোনা শনাক্ত হয়।




No comments
please do not enter any spam link in the comment box.