Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    করোনার দ্বিতীয় ডোজ নিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক|| খুলনার খবর

    খুলনার খবর||প্রথম ডোজের মত খুলনায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিনও প্রথম গ্রহণ করলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

    আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালকের কক্ষে তিনি এ ভ্যাকসিন গ্রহণ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুবুল আলম সোহাগ।

    তিনি জানান, সিটি মেয়রের পর একই স্থানে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানাও করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন।

    এর আগে (৭ এপ্রিল) খুলনায় করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ১ লাখ ২৫ হাজার ভ্যাকসিন এসে পৌঁছে। খুলনার সিভিল সার্জন ডা. নেওয়াজ মোহাম্মদ এ ভ্যাকসিন রিসিভ করেন।

    সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, প্রথম ডোজের টিকা নিয়ে থাকলে, ৮ সপ্তাহ পর মোবাইল ম্যাসেজ পেলে নির্দিষ্ট কেন্দ্রে যেয়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে সংশ্লিষ্ট কার্ড নিয়ে যেতে হবে। কোনো কারণে মোবাইলে ম্যাসেজ না পেলেও ৮ সপ্তাহ পূর্ণ হবার পর নির্দিষ্ট কেন্দ্রে যেয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করা যাবে।

    আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। যারা প্রথম ডোজ নিয়েছেন দু’মাস পর তারা এ টিকা নিতে পারবেন। দ্বিতীয় ডোজ শুরুর পরও প্রথম ডোজের টিকা প্রদানও চলমান থাকছে। প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad