Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    দক্ষিণ-পশ্চিম উপকূলে ক্ষতিগ্রস্থ ৫০৩ জন রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা দিয়েছে লিডার্স || খুলনার খবর

    খুলনার খবর||পরিতোষ কুমার||সাতক্ষীরা ও খুলনা জেলার উপকূলীয় জলবায়ু ক্ষতিগ্রস্থ জনগণের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করছে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স।গত মার্চে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৪ টি ও খুলনা জেলার কয়রা উপজেলার ২টি ইউনিয়নের মোট ১৪টি স্থানে এ স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।

    উক্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এ যাবৎ মোট ৫০৩ জন রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। যাদের মধ্যে পুরুষ ৯৯ জন, নারী ৩৪২ জন এবং শিশু ৬২ জন । স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের মধ্যে মাজা ও পিঠে ব্যথায় ভুগছিলেন ৪৩ শতাংশ, পানি বাহিত রোগে ১১ শতাংশ, সাধারন সর্দি-কাশি ও জ্বরে ১৪ শতাংশ, চর্মরোগে ১২ শতাংশ, উচ্চরক্তচাপে ৫ শতাংশ, অপুষ্টি ও সাধারন দূর্বলতায় ৮ শতাংশ, মাসিক সংক্রান্ত রোগে ৪ শতাংশ এবং অন্যান্য রোগে ভুগছিলেন ৩ শতাংশ।

    স্বাস্থ্যসেবা ক্যাম্পগুলোতে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ৮০ শতাংশ কম মূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। পাশাপাশি রোগীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে।

    শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা গ্রামের বাসিন্দা রেনুকা রানী বলেন,লিডার্স আমাদের গ্রামে এসে যে স্বাস্থ্যসেবা প্রদান করছে তাতে আমরা খুব সহজেই স্বাস্থ্যসেবা নিতে পারছি। খুব কম খরচে ঔষধ সহ স্বাস্থ্যসেবা পেয়ে আমরা খুবই উপকৃত হচ্ছি। এজন্য লিডার্সকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad