Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলায় আহত বাবুল কাজীর ইন্তেকাল || খুলনার খবর

    খুলনার খবর||গত ২৯ মার্চ খুলনা বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলায় আহত মোহাম্মাদ বাবুল কাজী গতকাল রোববার (১১ এপ্রিল) রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    উল্লেখ্য, গত ২৯ মার্চ বিএনপি বিক্ষোভ কর্মসূচী খুলনায় পালনকালে বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে পুলিশের অতর্কিত হামলায় ২০ জন আহত হয়।এ ঘটনায় মারাত্মক আহত হন ৩১নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মাদ বাবুল কাজি। গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও অসুস্হ হয়ে পড়লে পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

    আজ সোমবার (১২ এপ্রিল) বেলা সোয়া ১২ টায় খুলনা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad