Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ফেজবুকের সুবিধা নিয়ে চাকুরির নামে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র || খুলনার খবর

    খুলনার খবর||ফেজবুকে চাকুরির নজরকাড়া বিজ্ঞাপন দিয়ে প্রতারনার ফাঁদ পেতেছে একধরনের প্রতারকচক্র।বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলে বেকার তরুণ-তরুনীর কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এধরনের প্রতারক চক্র।


    দেশে যে হারে শিক্ষিত বাড়ছে, সে হারে কর্মক্ষেত্র বাড়ছে না। ফলে অনেকেই বেকার থেকে যাচ্ছে। চাকরি যেন ‘সোনার হরিণ’ হয়ে দাঁড়িয়েছে। বুকভরা স্বপ্ন নিয়ে পড়ালেখা শেষ হলেও জুটছে না কাঙ্ক্ষিত চাকরি।

    শিক্ষিত বেকাররা নিজ জেলায় ব্যর্থ হয়ে চাকরির সন্ধানে ভিড় করছেন রাজধানীসহ সকল বিভাগীয় শহরে।সম্প্রীতি ফেজবুক তাদের পোর্টালে স্থানীয়ভাবে চাকুরির সুযোগের জন্য একটা সাইট খুলেছে।সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের লোকবল লাগবে এধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে চাকুরি দেয়ার নামে এক শ্রেণীর প্রতারক প্রতারণার ফাঁদ পেতে বসে আছে। এই ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। এতে অনেকে চাকরি পাওয়ার আসায় উপরি দিতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন। কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সোনার হরিণটি।যখনই কেউ তাদের ফাঁদে পড়ে তখন তারা তাকে বিভিন্ন ভাবে লোভ দেখিয়ে টাকার দাবি করে।এবং কিছু নাম্বার দেয়।যখনই টাকা বিকাশ করা হয়ে যায়।তখনই আর তাদের খুঁজে পাওয়া যায়না।এমনকি যে নাম্বার দিয়ে কথা বলেছে সেটাও বন্ধ পাওয়া যায়।

    এরকমই এক প্রতারকের কথা বলছিলেন শফিকুল ইসলাম নামে একজন।তিনি জানান, গত কিছুদিন আগে ফেজবুকে চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করি। এবং সেদিনই তারা আমাকে একটি গ্রুপে এ্যাড করে নিয়ে টাকা বিকাশ করতে বলে।আমি সব শুনে তাদের মোবাইল নাম্বার চাই।তারা আমাকে একটা নাম্বার দেয় (01407212689)আমি যখন তাদেরকে বিকাশের মাধ্যমে ১০০০ টাকা বিকাশ করি তখন থেকে আর কোন যোগাযোগ নেই।এমনকি যে নাম্বার দিয়েছিল সেটাও এখন বন্ধ।

    ফেজবুকে এমন চাকরির আকর্ষণীয় বিজ্ঞাপন দেয়া হয়। এতে পার্ট টাইম চাকরির নামে ছাত্রছাত্রীদের প্রতারণার ফাঁদে ফেলা হয়। নিয়োগের নামে তাদের কাছ থেকে জামানত বা অন্যান্য খাতের অর্থ নিয়ে সটকে পড়ে। এসব বিষয়কে বেকারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।অচিরেই এসব প্রতারকচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করার দাবি ভুক্তভোগীর।এধরনের প্রতারক যেন আর কারো ক্ষতি না করতে পারে।

    অন্যদিকে চাকরির প্রলোভন দেখিয়ে এক শফিকুল নয় এরকম আরো কত শফিকুলের ক্ষতি করে চলেছে এধরনের প্রতারকচক্র। নিরীহ লোকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে এক সংঘবদ্ধ প্রতারক চক্র।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad