খুলনায় দিন দিন বাড়েছে করোনা আক্রান্তের সংখ্যা,২৪ ঘন্টায় ৪৩ জনের করোনা সনাক্ত || খুলনার খবর
খুলনার খবর||খুলনায় দিন দিনবাড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবের পরীক্ষায় গতকাল বুধবার (৭ এপ্রিল) আরো ৪৩ জনের করোনা পজিটিভ এসেছে ।এর মধ্যে খুলনা মহানগরী ও জেলায় আক্রান্তের সংখ্যা ৩৬। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৭৭ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ এসেছে। খুলনা মহানগরী ও জেলার ৩৬ জন, যশোর ২ জন, নড়াইল ২ জন, সাতক্ষীরা ১ জন, পিরোজপুর ১ জন ও ঝিনাইদহ জেলার ১ জন রয়েছে।
উল্লেখ্য,গত সোমবার ও মঙ্গলবার খুলনায় শনাক্তের সংখ্যা ছিল যথাক্রমে ১২ ও ১২। আজ তা হঠাৎ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে।




No comments
please do not enter any spam link in the comment box.