কালিগঞ্জে মুজিববর্ষ উপলক্ষ্যে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত||খুলনার খবর২৪
![]() |
| ছবি-সংগৃহিত |
খুলনার খবর২৪|| গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের আয়োজনে ও লিডার্স এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন, ইউকেএইড’র অর্থায়নে মুজিববর্ষ উপলক্ষে দেশকে মাদকমুক্ত করার জন্য ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দুদলী নতুন হাটের মোড় হতে উপজেলা সদরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল পর্যন্ত ম্যারাথন প্রায় সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেল।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল,প্রমুখ।
ম্যারাথন দৌড়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়া সংস্থা, এনজিও প্রতিনিধি ও যুব সংহতির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। পরে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হয়।




No comments
please do not enter any spam link in the comment box.