Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু || খুলনার খবর

    খুলনার খবর||পরিতোষ কুমার|| সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মাহাবুব শেখ (২৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

    আজ রবিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার ভূরুলিয়া গ্রামে জাফর ডাক্তারের বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব শেখ উত্তর ফুলবাড়ীয়া গ্রামের মোমিন শেখের ছেলে।

    পুলিশ ও প্রতক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়,সকালে ব্যাটারিচালিত ভ্যানে মালামাল নিয়ে ভূরুলিয়া যাচ্ছিলেন মাহাবুব। পথিমধ্যে জাফর ডাক্তারের বাড়ির সামনে এসে পৌঁছালে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।আহতবস্থায় তাকে স্থানীয়রা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad