Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১||খুলনার খবর

    খুলনার খবর|| খুলনার ডুমুরিয়ার গুটুদিয়ায় পিকআপের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আহসান হাবিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা গোপাখালী গ্রামের আবুল কাসেমের ছেলে এবং শিপিং কর্মকর্তা।


    আজ শুক্রবার (০৫ মার্চ) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পিসিএফ ফিড কোম্পানির সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আহসান হাবিব মোটরসাইকেল যোগে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানকে ধাক্কা দেয় মটরসাই‌কেল‌টিকে। এতে মোটরসাইকেল ছিটকে সড়কের উপর পড়ে যায়, একই দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

    চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. নাছির উদ্দীন মজুমদার জানান, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad