Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন||খুলনার খবর

    খুলনার খবর||সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই তার আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে।


    আজ সোমবার (৮ মার্চ) ভোরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জগনান্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মনতাজ মলিক পাটকেলঘাটা থানার জগনান্দকাটি গ্রামের আব্দুল মজিদ মলিকের ছেলে।


    পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পরিবারের সদস্যদের দেয়া তথ্যানুসারে, মনতাজ পাটকেলঘাটা বাজার একটি দোকান নিয়ে ব্যবসা করে। তার সঙ্গে বড় ভাই শাহজান মল্লিকের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল।গতকাল রোববার রাত ১টার দিকে মনতাজ দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফিরছিল।পথে জগনান্দকাটি গ্রামে শাহজান মল্লিকের বাড়ির সামনে পৌঁছালে সে মনতাজকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক বড় ভাইকে গ্রেফতারে অভিযান শুরু করা করেছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad