সাতক্ষীরার পাটকেলঘাটায় সৎ পিতা কর্তৃক মেয়েকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার|| খুলনার খবর
খুলনার খবর|| সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় সৎ পিতা কর্তৃক মেয়ে ধর্ষিত মামলার মূল আসামী জুজখোলা গ্রামের রফিকুল (৩৮)কে গ্রেফতার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।
সে জুজখোলা গ্রামের মোঃ তবারক সরদারের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক।গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে,গত ১২ বছর আগে রফিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পরে তিনি আবার বিয়ে করেন। সেই পক্ষের দুটি কন্যা সন্তান রয়েছে। একটি কন্যা সন্তান পাবনাতে কাজ করে। আরেকটি ঢাকায় কাজ করে। সম্প্রতি মেয়েটি বাড়িতে বেড়াতে আসে।মেয়েটির সৎ বাবা তাকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিল। গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি এ ঘটনা তার মাকে জানায়। মা বাদী হয়ে বাবার বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) দিক নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার তালা সার্কেল, মোঃ হুমায়ুন কবীর ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ’র নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বাবলুর রহমান খান ও সংগীয় অফিসার ফোর্সদের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেন ।আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।




No comments
please do not enter any spam link in the comment box.