মেহেরপুরে স্বামীকে চেতনানাশক খাইয়ে নববধূকে ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক||খুলনার খবর
খুলনার খবর|| মেহেরপুরে স্বামীকে চেতনানাশক খাইয়ে নববধূকে ধর্ষণের অভিযোগে মোজাহিদ হোসেন নামে এক ভুয়া কবিরাজকে আটক করেছে পুলিশ।আটককৃত মোজাহিদ হোসেন সদর উপজেলার পিরোজপুরের হযরত আলীর ছেলে।
ধর্ষণের শিকার নববধূর এক আত্মীয় জানান, বিয়ের ১৫ দিন পরও স্বামী-স্ত্রীর মধ্যে মিল না হওয়ায় ওই মোজাহিদ কবিরাজের কাছে যায় তাদের পরিবার। গতকাল সোমবার (৮ মার্চ) দুপুরে দুজনকে ঘরে ডেকে নেয় মোজাহিদ। এরপর স্বামীকে চেতনানাশক খাইয়ে অচেতন করে স্ত্রীকে পাশের গোপন কক্ষে নিয়ে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে তাকে জ্বিনে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয়।পরে ওই কবিরাজের ঘর থেকে বের হয়েই কান্নায় ভেঙে পড়েন ধর্ষণের শিকার নববধূ। স্বজনরা পুরো ঘটনা শোনার পর ওই গৃহবধূর স্বামীকে কবিরাজের ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, নিজেকে কবিরাজ দাবি করে মোজাহিদ হোসেন এর আগেও অনেক নারীকে ধর্ষণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। পিরোজপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ এলাকার একটি বাঁশবাগান থেকে ওই কবিরাজকে আটক করে।




No comments
please do not enter any spam link in the comment box.