Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছায় মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক || খুলনার খবর

    খুলনার খবর||মোঃ ফসিয়ার রহমান||পইকগাছায় চাকুরিজীবী ছেলের সাথে বিয়ে দেয়ার নাম করে বাড়ীতে ডেকে এনে মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষন করার ঘটনা ঘটেছে। এ অভিযোগে ধর্ষককে পুলিশ আটক করেছে।


    জানা যায়,গত ৩ মার্চ উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে মিজানুর রহমান সোনাতনকাটি গ্রামের  শেখ ফরিদ উদ্দীনের স্কুল পড়ুয়া নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন করে পার্শ্ববর্তী থানা কয়রার অজ্ঞাত স্থানে নিয়ে যায়।পরের দিন সকাল ৭টায় কপিলমুনি ধান্য চত্বরে ছেড়ে দিয়ে চলে যায়।পরে সংবাদ পেয়ে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।ভিকটিমের কাছ থেকে বিস্তারিত জানার পর ভিকটিমের মা মেরিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করে।

    পুলিশ তাকে সোমবার  রাতে সোনাতন কাটি বাজার থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।বাদী মেরিনা বেগম জানান,তার মেয়েকে কয়রায় বাড়ী চাকুরিজীবি একটা ছেলের সাথে বিয়ে দেবে বলে ধর্ষক তার বাড়ীতে তাকে সহ মেয়েকে ডেকে আনে।এসময় তাকে কোমলীয় পানি খেতে দিলে সে অজ্ঞান হয়ে গেলে তার মেয়েকে জোরপুর্বক ধর্ষন করে অজ্ঞাত স্থানে নিয়ে রাখে। একদিন পর ৪ মার্চ সকালে তাকে কপিলমুনি ধান্য চত্বরে বেহাল অবস্থায় পাই।

    ওসি এজাজ শফী জানান,ধর্ষন মামলায় ধর্ষককে উপযুক্ত শাস্তির জন্য সবটুকু আইনগত ব্যবস্থা নেয়া হবে।এব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবেনা।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad