যশোরে হত্যা মামলার আসামি খুন || খুলনার খবর
খুলনার খবর|| যশোরের খোলাডাঙ্গা মুন্সিপাড়ায় হত্যা মামলার আসামি বাচ্চু গাজী (৩৮) নামের এক লেদ মিস্ত্রি খুন হয়েছেন। নিহত বাচ্চু গাজী যশোর সদর উপজেলার বাউলিয়া হামিদপুর গ্রামের রবিউল গাজীর ছেলে।
আজ বুধবার (১০ মাচ) সকাল ১০টার দিকে মুন্সিপাড়ার একটি ধান ক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।পুলিশের ধারণা মঙ্গলবার গভীর রাতে তিনি হত্যার শিকার হন। কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম, সিআইডি ও পিবিআই’র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নিহতের স্ত্রী জানান, তার স্বামীর নামে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে।গতকাল মঙ্গলবার ওই মামলায় আদালতে হাজিরা দিতে তিনি বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। রাতে তাকে পরিচিত সব স্থানে খোঁজ করা হয়। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। এরপর আজ বুধবার সকালে লোকমারফত তার হত্যার খবর পাইই।
যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে খোলাডাঙ্গা গ্রামের ধান ক্ষেত থেকে বাচ্চু গাজীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় রাস্তার পাশ থেকে রক্তমাখা ছুরি, স্যান্ডেল ও লুঙ্গি উদ্ধার করা হয়। এছাড়া মৃতের পকেট থেকে তার জাতীয় পরিচয়পত্র ও একটি হত্যা মামলার রিকল (আদালত কর্তৃক জামিন সংক্রান্ত আদেশের কপি) পাওয়া যায়। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম বাচ্চু গাজী। এছাড়া তার নিকট আত্মীয়রা তার মরদেহ শনাক্ত করেছেন।তিনি জানান, হত্যাকারীদের সনাক্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।




No comments
please do not enter any spam link in the comment box.