Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মোংলায় ঐতিহাসিক ৭ মার্চ পালন||খুলনার খবর

    খুলনার খবর||এস,এম কামরুজ্জামান টুকু|| মোংলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার আয়োজনে গতকাল (৭ মার্চ) রবিবার দিনব্যাপী নানা কর্মসুচি পালিত হয়েছে।


    কর্মসুচির মধ্যে ছিলো বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা, শিশু চিত্রাংকন এবং আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    গতকাল রবিবার সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে উপজেলা প্রশাসন, মোংলা পোর্ট পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ বিভাগ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমুহ। পরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা ডাঃ লতিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মহসিন আকন্দ প্রমূখ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad